বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৫৬০ কেজি অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়ায় ৫৬০ কেজি অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে গাছ থেকে অপরিপক্ক গোবিন্দ ভোগ আম ভেঙ্গে বা পেড়ে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ও বিক্রির অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
পরে উদ্ধারকৃত আম উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পুকুরের পাশে ওই আম বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম ইনামুল হক, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, কৃষি উপ-সহকারী বৃন্দ, উপজেলা নিরীহী কর্মকর্তার বেঞ্চ সহকারী আব্দুল মান্নান।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়- উপজেলা সংলগ্ন যশোর সাতক্ষীরা মহা-সড়কের উপর ভ্যান থেকে ১৪টি ক্যারেট ভর্তি গোবিন্দ ভোগ আম আটক করে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেগুলো ভ্রাম্যমান আদালত বিনষ্ট করেছে।

ইউএনও জহুরুল ইসলাম জানান, ‘ক্যালসিয়াম কার্বাইড, অ্যাসিটিলিন গ্যাস, কার্বন- মনোক্সাইডের মতো রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করে অপরিপক্ক কাঁচা আম পাকিয়ে বাজারজাত করা হয়। এই ধরণের কেমিক্যাল ব্যবহার করে পাকানো লোভনীয় আম খাওয়া মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকর। এজন্য জেলাব্যাপী বিভিন্ন জাতের আম গাছ থেকে কবে থেকে ভাঙা বা পাড়া হবে সেটা সরকারিভাবে জানিয়ে দেয়া হয়েছে। তবু কিছু অসাধু ব্যবসায়ী ও ব্যক্তি অপরিপক্ক আম বাজারজাত করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান