মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে বিএনপি’র মতবিনিময় সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচউদ্দিন, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও কলারোয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা এমএ রব শাহীন, কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিএনপি নেতা শওকত হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুজজামান পলাশ, হাবিল, আলমগীর হোসেন, বাবু, জয়নগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বিএনপি নেতা শামীম হোসেন, সিদ্দিকুর রহমান, ডব্লু, ইকবাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত করতে হবে। কোন নেতাকর্মীর কারণে দলের ভাবমূর্তি যদি নষ্ট হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কোন দখলবাজ চাঁদাবাজ করা যাবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনের জন্য কাজ করতে হবে। এসব বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় পরামর্শ দেয়া হয় বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়