বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কোমরপুর (কুটিরপুল) এতিমখানায় ক্বোরান মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া উপজেলার কোমরপুর কুটিরপুল এতিমখানা ও মাদ্রাসার আয়োজনে তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় স্থানীয় কুটিরপুল এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে পবিত্র ক্বোরান থেকে মূল্যবান তাফসির বয়ান করেন হযরত মাওলানা আবুজার গিফারী (চুয়াডাঙ্গা) ।

দ্বিতীয় বক্তা হিসাবে ক্বোরান হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য তাফসির করেন মুফাচ্ছির মাওলানা খাদেমুল ইসলাম।
তৃতীয় বক্তা হিসাবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য পেশ করেন কুটিরপুল এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা জামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জর্জ কোর্টের এপিপি এড. আশরাফুল আলম বাবু, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, সাধারন সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু,সিনিয়র সহ সভাপতি ইছাহক আলী গাজী, স্হানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ।
ইউপি সদস্য আনারুল ইসলাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান।
মাহফিলে সোনাবাড়িয়া ও কেরালকাতা ইউনিয়ন থেকে হাজারো নারী পুরুষ মুসুল্লি তাফসিরুল ক্বোরান মাহফিলে জমায়েত হন।
মাহফিলে সভাপতিত্ব করেন কুটিরপুল জামে মসজিদের  সভাপতি শহিদুল ইসলাম শহিদ  ।

এদিকে কেরালকাতা ইউনিয়নের হাটুনি জামে মসজিদের আয়োজনে অনুরুপ আর একটি তাফসিরুল ক্বোরান মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হাটুনি গ্রাম তথা কলারোয়া উপজেলার গর্ব স্বনামধন্য ডাক্তার মাহমুদুল হাসান পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা