রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

কলারোয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশসন দিবস ২১’ পালিত ও সিপিপি’র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দূর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি এক সাথে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাল- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুর কবির, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার,, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিউল হক, সমাজ সেবা অফিসার নূরুল ইসলাম নাহিদ,মাধ্যমিক শিক্ষা অর্ফিসার আব্দুল হামিদ, পিআইও সুলতানা জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুল ওহাব বিশ্বাস, লিডার ওবায়দুল্যাহ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তেরর কর্মকর্তা, সাংবাদিক ও সূধিবৃন্ধ।

বক্তারা, জলবায়ু পরিবর্তনের কারনে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়,সেটি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহনে সকলকে আহবান জানান। সব শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপকসহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক মহড়া প্রদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়