রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

কলারোয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে থানা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খাঁন।

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’- শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ইউনসু আলী খাঁন প্রমুখ।

কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), লাঙ্গলঝাড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, সোনাবাড়িয়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই রেজাউল ইসলাম।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীরের সার্বিক তত্বাবধায়নে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন থানা মসজিদের খতিব সাংবাদিক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

অনুষ্ঠানে আইনশৃংখলা বাহিনী ও বিভিন্ন সংস্থার সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নানান শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এর আগে থানা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন