বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ ২০২১ তারিখ সকাল ১০ টায় স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় কলারোয়া উপজেলাতে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়াারম্যান মো. আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন। কর্মশালাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

কর্মশালাতে কলারোয়া উপজেলার ইউনিয়ন পরিষদের সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সংরক্ষিত আসন ও সাধারণ আসনের নির্ধারিত সংখ্যক সদস্যগণ অংশগ্রহণ করেন।

কর্মশালাটির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদের ৫টি করে শিখন স্ব-স্ব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থাপন করা হয় এর মধ্য থেকে অংশগ্রহণকারী সকলের ভোটে চুড়ান্তভাবে ৫টি ভাল শিখন সর্বসম্মতিতে নির্বাচিত হয়। ভাল শিখন গুলোর মধ্য থেকে ১. কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে ‘বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ কমিটির মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং’। ২. কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে ‘শিক্ষা প্রতিষ্ঠানে ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাইকেল সেড নির্মান’। ৩. কেরালকাতা ইউনিয়ন পরিষদ থেকে ‘জলাবদ্ধতা নিরসণে ও অবৈধ স্থাপনা অপসারণে কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা’। ৪. দেয়াড়া ইউনিয়ন পরিষদ থেকে ‘মাদ্রাসার ছাদসহ ও প্রাচীন নির্মান’। ৫. জালালাবাদ ইউনিয়ন পরিষদ থেকে ‘যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানে জার্সি ও খেলার উপকরণ বিতরণ’।

পরবর্তীতে অংশগ্রহণকারীগণ চিহ্নিত ইউনিয়নের ভাল কাজ দেখার জন্য নিজ নিজ খরচে এক ইউনিয়নের জনপ্রতিনিধিরা অন্য ইউনিয়নে ভিজিট করতে আগ্রহী হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সম্মতিতে ১৫ এপ্রিল ২০২১ মাসের মধ্যে এই ভিজিট করবেন বলে অংশগ্রহণকারীগন সিদ্ধান্ত নেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন, উক্ত কর্মসূচি বাস্তবায়নে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

কর্মশালাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা