শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে এস,এস,সি ও সমমানের পরীক্ষায়-২১’ এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

রবিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান প্রবাসী সিডনী আ’লীগের সহ সভাপতি কলারোয়ার কৃতি সন্তান বার বার নির্বাচিত সাবেক কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা এসএম আলতাফ হোসেন লাল্টু।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, পাবলিক ইনস্টিউিট সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব।

প্রিমিয়ার ছাত্র সংঘ (সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)’র সাধারন সম্পাদক নিয়াজ মোরশেদ লাল্টুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, প্রধান শিক্ষক মুজিবর রহমান, ক্রীড়াব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সংগঠনের সভাপতি আফজাল ফুহাদ অভি, সংবর্ধিত শিক্ষার্থী প্রমি খাতুন, মাহফুজুর রহমান সহ শিক্ষক, কৃতি শিক্ষার্থী অভিভাবক, সাংবাদিক ও সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ।

সবশেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস,এস,সি ও সমমানের পরীক্ষায়-২১’ এ ২০৬ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মামনা স্মারক (ক্রেষ্ট) প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা