শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে মালয়েশিয়া যাচ্ছেন ভলকার তুর্ক

অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনার জন্য রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এক বিবৃতিতে মালয়েশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের অধিকার নিশ্চিতে যথেষ্ট তৎপর না থাকার অভিযোগ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির বিরুদ্ধে।

সেইসঙ্গে নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ করার পর মালয়েশিয়া সফরে যাচ্ছেন ভলকার তুর্ক। সেখানে তিনি কুয়ালালামপুর ও পুত্রজায়ায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠক করবেন। তিনি আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটস, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, অভিবাসী ও শরণার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

গত ২৬ মে জাতিসংঘের চার স্বাধীন বিশেষজ্ঞ বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারকে পাঠানো একটি চিঠি প্রকাশ করে জানায়, মালয়েশিয়ায় হাজার হাজার বাংলাদেশি প্রবাসী শ্রমিক অমানবিক পরিস্থিতিতে রয়েছেন। বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় অপরাধী চক্রগুলো সক্রিয় রয়েছে। এই চক্রগুলো প্রতারণার মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করে ভুয়া কোম্পানিতে শ্রমিকদের নিয়োগ দেয়। এর ফলে বাংলাদেশি শ্রমিকরা ঋণের চক্রে আটকা পড়েন।

অভিবাসী শ্রমিকদের শোষণের সঙ্গে নিয়োগকারী কর্তৃপক্ষ, রিক্রুটিং এজেন্সি ও সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, অনেক অভিবাসী শ্রমিক মালয়েশিয়ায় পৌঁছে প্রতিশ্রুত চাকরি পান না। এতে তারা ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও সেখানে থাকতে বাধ্য হন। ফলাফল হিসেবে শ্রমিকরা গ্রেফতার, নির্যাতন ও দেশে ফিরে যেতে বাধ্য করার ঘটনা ঘটে।

মালয়েশিয়া সফর শেষে ভলকার তুর্ক লাওস সফর করবেন। এর মাঝে তিনি ব্যাংককে যাত্রাবিরতি করে থাই কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে বিবৃতিতে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবিস্তারিত পড়ুন

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরেবিস্তারিত পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়াবিস্তারিত পড়ুন

  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী