রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২০ টাকার নাপা সিরাপ ৫০ টাকা! ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

২০ টাকা মূল্যের এক বোতল নাপা সিরাপ ৫০ টাকা করে বিক্রির অভিযোগে কলারোয়ায় ভ্রাম্যমান আদালত এক খুচরা ঔষুধ ব্যবাসায়ীকে আর্থিক জরিমানা করেছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রজবাকসা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ব্রজবাকসা বাজারের খুচরা ঔষুধ ব্যবসায়ী নাপা সিরাপ (সর্দি, জ্বর, ব্যথা, যন্ত্রনার ঔষুধ) নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন মূল্যে বিক্রি করার অপরাধে শিমু ফার্মেসির স্বত্ত্বাধিকারী মাহমুদ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে মজুদকৃত নাপা সিরাপের বোতলগুলি জব্দ তালিকায় রাখা হয়েছে। আদালতের কাজে সহায়তা করেন থানার এসআই ইসমাইল হোসেন, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলারোয়া উপজেলার ব্রজবাক্স বাজারে নাপা সিরাপ নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে। সংবাদ পেয়েই মোবাইল কোর্ট নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। গিয়ে দেখি ২০.৭০ টাকা এক বোতল নাপা সিরাপ ৫০ টাকা বিক্রি করছে। মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীকে আর্থিক জরিমানা করা হয়েছে।’

তিনি আরো জানান ‘দ্রব্যমূল্য নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয়, ওজন ও পরিমাপে কম, ভেজাল দ্রব্য রাখাসহ ভোক্তা অধিকার আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন