বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাদের মির্জার ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে আবদুল কাদের মির্জা তার নিজের ফেসবুকে ওই পোস্ট দেন।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং অনেকে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া করতে থাকেন। তবে ১২টা ৫৫ মিনিট থেকে কাদের মির্জার ওয়ালে আর ওই পোস্টটি দেখা যাচ্ছে না।

পোস্টে কাদের মির্জা লেখেন, ‘শুক্রবার জুমা নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদ বোমা মেরে উড়িয়ে দিলে দেশে দুর্নীতিবাজের সংখ্যা কমে যাবে।’

কাদের মির্জার ঘনিষ্ট এক নেতা জানান, বিরূপ প্রতিক্রিয়া দেখে হয়ত তিনি পোস্টটি মুছে দিয়েছেন।

আবার কেউ কেউ বলছেন, কাদের মির্জা ফেবসুক আইডি হ্যাকড হয়েছে।

এদিকে কাদের মির্জার এ পোস্টের স্ক্রিনশট নিয়ে তার তীব্র সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন অনেকে। কেউ কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে বিরূপ মন্তব্যও করছেন।

কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল লিখেছেন, ‘কাদের মির্জা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত লিখেছেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগের জায়গা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিলেন আ কা মির্জা (আবদুল কাদের মির্জা)। ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে দ্রুত আবদুল কাদের মির্জাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।’

হাসান ইমাম নামে একজন লিখেছেন, ‘এবার তিনি বলবেন আমার আইডি হ্যাক হয়েছে। এসব কী দেখছি।’

তবে সাগর ভুইয়া নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রিয় নেতা আবদুল কাদের মির্জা ভাইয়ের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না।

তবে এ বিষয়ে কাদের মির্জার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব : প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তিতে যুক্তের আগে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার : শামা ওবায়েদ
  • বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বলতে চাই না: দীনেশ ত্রিবেদী
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ’র মাধ্যমেই শিক্ষক নিয়োগ
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা