বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কানাডার নির্বাচনে পাঞ্জাবি বংশোদ্ভূত রেকর্ড ২২ প্রার্থীর জয়

কানাডায় ২০২৫ সালের জাতীয় নির্বাচনে পাঞ্জাবি বংশোদ্ভূত প্রার্থীদের ঐতিহাসিক সাফল্য দেখা গেছে। এই নির্বাচনে মোট ২২ জন পাঞ্জাবি বংশোদ্ভূত প্রার্থী হাউস অব কমন্সে জয়লাভ করেছেন, যা দেশটির পার্লামেন্টের মোট সদস্য সংখ্যার ছয় শতাংশেরও বেশি।

ব্র্যাম্পটন শহরে, যেখানে পাঞ্জাবি সম্প্রদায়ের প্রভাব অনেক বেশি, সেখানে ফলাফল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই শহরের পাঁচটি আসনে পাঞ্জাবি নামধারী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে।

ব্র্যাম্পটন নর্থে লিবারেল দলের রুবি সাহোতা কনজারভেটিভ প্রার্থী আমনদীপ জাজকে পরাজিত করেন। ব্র্যাম্পটন ইস্টে লিবারেল দলের মানিন্দর সিদ্ধু কনজারভেটিভ বব দোসাঞ্জকে হারান এবং ব্র্যাম্পটন সাউথে লিবারেল সোনিয়া সিদ্ধু কনজারভেটিভ সুখদীপ কাংকে পরাজিত করেন।

ব্র্যাম্পটনের বাইরেও পাঞ্জাবি-কানাডীয় রাজনীতিকরা উল্লেখযোগ্য জয় পেয়েছেন। সাবেক উদ্ভাবনমন্ত্রী আনিতা আনন্দ তার ওকভিল ইস্ট আসনে জয়ী হয়েছেন। ওয়াটারলুতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বিষয়ে কাজের জন্য পরিচিত বর্ষীয়ান রাজনীতিক বারদিশ চাগারও জয়ী হয়েছেন।

লিবারেল পার্টির আরও বিজয়ীদের মধ্যে রয়েছেন: অঞ্জু ধিলোঁ, সুখ ধালিওয়াল, রণদীপ সারাই এবং পরম বেইন্স।

অন্যদিকে, কনজারভেটিভ পার্টির পক্ষে জয়ী হয়েছেন: জসরাজ হাল্লান, দলবিন্দর গিল, অমনপ্রীত গিল, অর্পণ খান্না, টিম উর্পাল, পরম গিল, সুখমান গিল, জাগশরণ সিং মহল এবং হারব গিল।

তবে সব পাঞ্জাবি নেতার ফল সুখকর হয়নি। নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নেতা জগমীত সিং তার বার্নাবি সেন্ট্রাল আসনে তৃতীয় হয়ে পরাজিত হন এবং এরপর এনডিপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এই ফলাফল কানাডার রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে।

এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে, কানাডার রাজনীতিতে পাঞ্জাবি-শিখ সম্প্রদায়ের প্রভাব ক্রমশ বাড়ছে এবং তারা বিশ্বের অন্যতম প্রগতিশীল গণতন্ত্রে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা