বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

কার কী পরিমাণ ক্ষতি হয়েছে, যতটুকু পারা যায় করা হবে: প্রধানমন্ত্রী

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস অফিসের ওপর হামলাকারীদের প্রত্যেককে চিহ্নিত করে সাজা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বঙ্গবাজারে ১৯৯৫ সালে একবার আগুন লাগে, আবার ২০১৮ সালে লাগে। এরপর সেখানে একটি আধুনিক মার্কেট করার প্রকল্প গ্রহণ করা হয়। তখন বেশকিছু মানুষ বাধা দেয়, শুধু বাধাই দেয় না হাইকোর্টে রিট করেন। এরপর হাইকোর্ট সেটি স্থগিত করে দেন। উচ্চ আদালতের রিটের কারণে সেটি হয়নি। যদি তখন এটি না হতো তাহলে নতুন আধুনিক মার্কেট করে দেয়া যেত। আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত না, এ কষ্ট তারা পেত না। ঈদের আগে রোজার মধ্যে মানুষের ব্যবসা আগুনেই শেষ। ঈদের আগে ব্যবসায়ী ও শ্রমিকদের এ কান্না সহ্য করা যায় না। এরই মধ্যে বলা হয়েছে কার কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা দেখা হবে; যতটুকু পারা যায় করা হবে।

পাশাপাশি গতকাল কিছু মানুষের আচরণ আমাকে ক্ষুব্ধ করেছে–এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুপুরে ফায়ার সার্ভিস অফিসে গিয়ে হামলা করা হয়েছে। এসব হামলাকারীদের প্রত্যেককে চিহ্নিত করে সাজা দেয়া হবে। যাতে ভবিষ্যতে কেউ শুধু ফায়ার সার্ভিস না জনস্বার্থমূলক কোনো কাজে বাধা বা বিশৃঙ্খলা করতে না পারে কেউ।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান