সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাগারে বন্দীর সঙ্গে বিয়ে হলো ভুক্তভোগীর

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি এম তরিকুল ইসলামের (২৬) সঙ্গে ওই মামলারই বাদী ভুক্তভোগী নারীর (৩৫) বিয়ে সম্পন্ন হয়েছে।

আদালতের অনুমতি ও নির্দেশনা মেনে কারাগারের ভেতরেই আনুষ্ঠানিকভাবে এই বিয়ে রেজিস্ট্রি করা হয়। মঙ্গলবার (১২ মে) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, যাত্রাবাড়ী থানা এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হওয়ার পর তরিকুল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। আসামির পক্ষে মামলার বাদী ভুক্তভোগী নারীকে বিয়ে করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারের সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজির মাধ্যমে ধর্মীয় বিধান অনুসরণ করে বিয়ে পড়ানো এবং আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আইনগত বিধি পুরোপুরি অনুসরণ করেই বিয়ের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ-চীনবিস্তারিত পড়ুন

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

  • পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
  • পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী
  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • হঠাৎ ঢাকায় পিটার হাস
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে, দেশকে জাহান্নামে পরিণত করেছে: আব্দুস সালাম
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার