সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার হল রুমে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

মাসিক সমন্বয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শেখ নাজমুল আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি কর্মকর্তা অসীম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাহিদুর রহমান, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মেরিনা আক্তার,ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সাধারণ সসম্পাদক এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম প্রমূখ।

সভায় উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও জলাবদ্ধতা নিরসন,খাল খনন, রাস্তাঘাট ও বাস টার্মিনাল যানযট নিরসন সিদ্ধান্ত সহ বাগদা চিংড়ি পুশ বন্ধের নির্দেশ গৃহীত হয়।

এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান, শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম সাংবাদিক প্রমুখ।

উপজেলার সকল দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন