শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারী) সকালে কলেজ ক্যাম্পাসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিত কুমার মন্ডল, জয়শ্রী ঘোষ, নজরুল ইসলাম, আব্দুল ওহাব, জাহাঙ্গীর আলম, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, ল্যাব সহকারী বিপুল কুমার ঘোষ, অফিস সহায়ক হয়েত আলী প্রমুখ।

অনুষ্ঠান থেকে বিদায়ী সহকারী অধ্যাপক সুফিয়া খাতুনকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় কলেজের সহকারী অধ্যাপক তারক চন্দ্র সরকার, রেজাউল হক, মিজানুর রহমান, নাজিমুদ্দীন আহমেদ, তৌহিদুর রহমান, সুকুমার ঘোষ, দেবব্রত কুমার মিস্ত্রী, ডিএম নাসির উদ্দীন, মাসুদুর রহমান, আরেফা ফারজানা, মর্জিনা মোমতাহানা শিখা, আওছাফুর রহমান, সুমা বিশ্বাস, সাইয়েদাতুন্নেছা মুক্তা, শম্পা রানী মৃধা, অলিউর রহমান, গোবিন্দ দুলাল বর, আমিনুর রহমান, হাফিজুর রহমান, শাহিনুর রহমান, তপন কুমার ঘোষ, নন্দলাল ঘোষ, নবতরন গায়েন, গ্রন্থাগারিক সাইফুজ্জামান, প্রদর্শক মাজেদা খাতুন, সনজিত কুমার ঘোষ, অফিস সহকারী সুফিয়া খাতুন, শেখ বদরুজ্জামান, ল্যাব সহকারী সিদ্দিকুর রহমানসহ সকল শিক্ষক-কর্মচারি উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা