বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের অভিযোগ

অবৈধ ড্রেজার মেশিন দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে পুকুর থেকে বালি উত্তোলনর অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের উপর। অবৈধভাবে বালি উত্তোলনের ফলে নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা।

অথচ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের ইয়াদ আলীর (৭০) দেড় বিঘার একটি পুকুর থেকে কয়েক মাস যাবত কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হায়দার গাজীর ছেলে মামুন গাজীর অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করছে পানিয়া গ্রামের নুর আলম শেখের ছেলে আল- আমিন (৩০)।

সরেজমিন ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, পানিয়া গ্রামের মৃত আমের আলী খাঁ’র ছেলে ইয়াদ আলীর খাঁ’র প্রায় দেড় বিঘা জমিতে একটি পুকুর রয়েছে। কয়েক মাস যাবত ওই পুকুর থেকে কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হায়দার গাজীর ছেলে মামুন গাজীর অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করছে একই গ্রামের নুর আলম শেখের ছেলে আল- আমিন (৩০)।

স্থানীয়রা তাদেরকে বিভিন্ন সময়ে নিষেধ করলেও তারা কারও কথা কর্ণপাত না করে বহাল তবিয়তে বালি উত্তোলন করে যাচ্ছে।
বালি উত্তোলনের ফলে আশপাশের ভূমি বা ভূমিতে অবস্থিত রাস্তা -ঘাট, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন তারা।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মামুন নামে একজন বালি উঠাচ্ছিল সেটি জানতে পেরে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও যদি করে থাকে এখুনি মেশিনটি জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুকুর মালিক ইয়াদ আলীর জামাতা আব্দুস সাত্তার ও অভিযুক্ত আল-আমিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, অন্যরা যেমন বালি উত্তোলন করে ব্যবসা করে, আমরা নিজেদের ঘর নির্মাণের জন্য বালি উত্তোলন করছে এ জন্য প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি।

এমতাবস্থায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন অতিদ্রুত বন্ধ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয়বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত