বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ২৯৬ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জে ঘূর্ণিঝড় রিমালে অধিক ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় বহুমুখী কাজের জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে ২৯৬ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জনপ্রতি ৬ হাজার টাকা করে ১৭ লক্ষ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও নগদ টাকা বিতরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় জেলা সাতক্ষীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক মানুষ ঘড়বাড়ি হারিয়ে কষ্টে জীবন-যাপন করছে। আপনারা আজ কালিগঞ্জের ২৯৬ টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন সে কারণে দাতা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসক সাকক্ষীরার পক্ষথেকে ধন্যবাদ জানাচ্ছি বলে জানান তিনি।

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসাইন, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রজেক্ট সম্পর্কে তুলে ধরেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর বিজয় বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি জাকিয়া রাজিয়া, প্রোগ্রাম অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) ও প্রজেক্ট ফোকাল শেখ শাওন আহমেদ সোহাগ, প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা আখি, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম, অ্যাডমিন ও ফাইন্যান্স অফিসার অমিও কুমার মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন