বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনে ভোটকেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ঠিক কবে, কখন নির্বাচন হবে তা নিয়ে ধোয়াশা থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা-৪ (সংসদীয় আসন-১০৮) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংসদীয় আসনটির সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের নির্বাচনী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাষ্টার সফিকুল আলম।

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক অধ্যাপক মোজাম্মিল হকের সভাপতিত্বে শ্যামনগর উপজেলা আমীর মাওঃ আব্দুর রহমানের সঞ্চালনায় সম্মেলনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নূরুল হুদা এবং জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওঃ আজিজুর রহমান।

দিনব্যাপী সম্মেলনে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর দারসুল কুরআন পরবর্তি আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জন্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, এবং ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগন।

বক্তারা আগামী নির্বাচনে জনগনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ও ভোট কেন্দ্র পরিচালকদের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার আহবান জানান এবং সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সহিংসতা ঠেকাতে এবং দুষ্কৃতকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সদা প্রস্তুত থাকার কথা বলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান