সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের (অবসরপ্রাপ্ত) সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহাসীন আলী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিশির কুমার দত্ত, শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা, মারুফ হাসান প্রমুখ।

বিতর্কের চূড়ান্ত পর্বের বিষয় ছিল- দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়।

উপজেলা পর্যায়ের ফাইনালে পক্ষ দলে অংশ নেয় মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষ দলে অংশ নেয় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কে বিপক্ষ দল শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে।

বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ প্রমুখ।

এসময় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কালিগঞ্জ উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়।

এ সময় জেলা ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু