মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পল্লী মঙ্গল তরুণ সমিতির সহযোগিতায় অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ

কালিগঞ্জ উপজেলায় গোবিন্দপুর পল্লী মঙ্গল তরুণ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় “মানুষ মানুষের জন্য” কল্যাণ তহবিলের পক্ষ থেকে ৪৫ টি দুস্থ ও অসহায়ের পরিবারের মধ্যে ত্রাণ (চাল, ডাল, আলু, চিনি, লবন ও সাবান) প্রদান করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় ত্রাণ প্রাপ্তদের বাড়িতে বাড়িতে যেয়ে এ ত্রান পৌঁছায়ে দেওয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন গোবিন্দপুর পল্লী মঙ্গল তরুণ সমিতির উপদেষ্টা, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি, এম ফজর আলী, উপদেষ্টা আলহাজ্ব নুরুল ইসলাম, গোবিন্দপুর পল্লী মঙ্গল তরুণ সমিতির আহ্বায়ক গাজী মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাড: হাবিব ফেরদাউস শিমুল, সদস্য সচিব ইয়াসিন আরাফাত শাওনসহ সংগঠনের সদস্য বৃন্দ।

বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সাতক্ষীরা জেলা ঝুঁকিপূর্ণ। যেখানে করোনার ভয়ে মানুষ মানুষের পাশে যাচ্ছে না সেখানে কঠোর লকডাউনের মধ্যে দুস্থ ও অসহায়দের মধ্যে নিয়মিত সচেতন সহ মাস্ক বিতরণ ও আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন কালিগঞ্জ গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতি কর্তৃক পরিচালিত “মানুষ মানুষের জন্য ” কল্যাণ তহবিল সংগঠনটি। আর এর আর্থিক সহযোগিতা করছেন রত্নেশ্বরপুর গ্রামের কৃতি সন্তান মোঃ নুর আলী মোড়লের ছেলে মানবতার প্রতিক, দুস্থ ও অসহায় দেখলে তিনি ছুটে চলেন সাহায্যের হাত বাড়াতে, দক্ষ সাংগঠনিক মোঃ জাহাঙ্গীর আলম।

একই রকম সংবাদ সমূহ

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে তোহা বাজারের জায়গা সংরক্ষণ ও উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্টবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) কালিগঞ্জ, সাতক্ষীরা কর্তৃক ‘সদস্যদের মাঝে ফলজ, বনজবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত