শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪

আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার চম্পাফুল ইউনিয়নের ঘুষুরি গ্রামের সামছুল গাইনের ছেলে বাবলু গাইন (৩৮), নলতা ইউনিয়নের মাগুরালি গ্রামের সবুজ হোসেনের ছেলে রনি পারভেজ (১৬), ভাড়াসিমলা ইউনিয়নের সাতপুর গ্রামের খলিল গাজীর ছেলে আমিন হোসেন (২৫) এবং কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার আব্দুল আলীমের ছেলে আমিরুল ইসলাম (২৯)।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ঘুষুরি এলাকায় স্থানীয় লোকজন ৯ পিস ইয়াবাসহ বাবলু গাইনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ইয়াবাসহ হেফাজতে নেয়। তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় ৮ টি মাদক মামলা রয়েছে। একই রাতে পৃথক অভিযানে আরও ২ পিস ইয়াবাসহ রনি পারভেজকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ আমিন হোসেন ও আমিরুল ইসলামকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা