শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে বিট পুলিশিং সমাবেশ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের উদ্যোগে এ সমাবেশে ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান।

এসময় তিনি বলেন, মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করতে হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবাকে পৌঁছে দিতে হবে। পুলিশ এখন মানবিক। দেশের সকল ক্লান্তিলগ্নে পুলিশ সবার আগে ভূমিকা পালন করে বলে জানান তিনি।

‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, উপ-পরিদর্শক খবির হোসেন, শেখ মনির হোসেন, ইউপি’র ৯ নম্বর ওয়ার্ড সদস্য শেখ সিরাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল গফ্ফার, কুশুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আলী, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, স্থানীয় নওশের আলী, মতিউর রহমান, বিমাল চন্দ্র ঘোষ, মশিউর রহমান দিপু, হারুনর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা