সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বিদায়ী এসআই তারিকুল ইসলামকে সংবর্ধনা

সাতক্ষীরার কালিগঞ্জের উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে থানা পুলিশ।

পুলিশ এ সংর্বধনার আয়োজন করলেও মানুষের ভিড়ে এক সময় তা গণসংর্বধনায় পরিণত হয়।

‘মানবতার ফেরিওয়ালা’ নামে খ্যাত তারিকুল ইসলামকে কালিগঞ্জ বাসি বিদায়ী ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার হাসানুজ্জামান এর সঞ্চালনায় বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে কালিগঞ্জ থানার সকল পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযুদ্ধা, রাজনৈতিক ব্যক্তিসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বিদায়ী উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, কালীগঞ্জের সাথে যে সম্পর্ক আমার তৈরী হয়েছে তা রক্তের সম্পর্কের চেয়ে বড় হয়ে গেছে। এই সম্পর্ক কখনো ছিন্ন হবার নয়, কালীগঞ্জের মানুষ আমার পাশে থেকে সহযোগীতা করায় সফলতা এসেছে। এই উপজেলাবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছে তা কখনো ভুলতে পারব না। চাকুরী জীবনে আমার সবচেয়ে বেশি প্রাপ্তি এ উপজেলাতেই।

কালীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম বদলি জনিত কারণে কালিগঞ্জ থানা থেকে পাটকপলঘাটা থানায় পোস্টিং হয়েছে সেখানে তিনি থানার সেকেন্ড অফিসার এর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন