শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‍্যালী

বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই র‍্যালীর আয়োজন করা হয়। মেধা ও সততায় গড়বো দেশ এই স্লোগানে কালিগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে বিকালে ব্যানার ও বিভিন্ন ফেস্টুনে বর্ণাঢ্য সাজে সজ্জিত র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি মো: ইমামুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি সাঈদী হাসান বুলবুল, জেলা শাখার সেক্রেটারি মো: জুবায়ের হোসেন, কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি আজহারুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি রবিউল ইসলাম, উত্তর শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা প্রতিটি মানুষকে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যা, ২৮ অক্টোবর পিলখানা ও শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করা, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস