রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার (৮ জুন) সকালে ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।

সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সদস্য আশেক মেহেদী, সাংবাদিক সাইফুল বারী সফু প্রমুখ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ এর নেতৃত্বে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি বের করা হয়।

ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল হামিদ, এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, নাজির সরোয়ার হোসেন, অফিস সহকারী মারুফ হোসেন, মো. আব্দুল্যাহ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, জালালউদ্দিন, নুরুল ইসলাম, শর্মিষ্ঠা সরকার, রেজাউল ইসলাম, মোহাম্মদ আলীসহ ভূমিসেবা প্রত্যাশী মালিকগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম