বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে “মানুষের তরে আমরা” সংগঠনের অক্সিজেন ব্যাংক উদ্বোধন

কালিগঞ্জে “মানুষের তরে আমরা” সংগঠনের অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে নলতা হাসপাতাল প্রাঙ্গণে “মানুষের তরে আমরা” সংগঠনের উদ্যোগে অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন হয়।

প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন সিলিন্ডার এবং এর দাম কিছুটা ব্যয়বহুল হওয়ায় সব পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না এমন ব্যক্তিদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আ.ফ. ম. রুহুল হক এর ছেলে প্রকৌশলী জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম এবং এলাকার চাকুরীজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার সাথে যুক্ত ব্যক্তিদের উদ্যোগে ৭টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংক।

করোনা আক্রান্ত হয়ে নলতা ইউনিয়নে কেউ অক্সিজেন সংকটে শ্বাসকষ্ট অনুভব করলে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়িতে বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে।

নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট আবুল ফজল মাহমুদ বাপী, নলতা হাসপাতাল প্রস্থোটিক এ্যান্ড অর্থোটিক সেণ্টারের পরিচালক ডা. জসিম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম খলিল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অক্সিজেন ব্যাংকের হটলাইন নং সমূহ ০১৮২০২০৮৮৯৮, ০১৯২৪২১৫৯৩৪, ০১৯২১০০৭০৫৬

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা