বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মেশিনের উচ্চ শব্দে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ

কালিগঞ্জের কুশুলিয়ার রথখোলা এলাকায় গজ-ব্যান্ডেজ তৈরি মেশিনের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশে বসবাসরত বাসিন্দারা।

এনিয়ে গত কয়েক মাস আগে আবাসিক এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয় সুনীল মন্ডল। তবে এখনো কোন প্রতিকার হয়নি বলে জানান তিনি।

জানাযায়, দীর্ঘ দেড় বছর আগে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের রথখোলা গ্রামের প্রকাশ চন্দ্র দাশের ছেলে পরিতোষ দাশ (৫০), পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়াই তার বাড়িতে গজ-ব্যান্ডেজের কারখানা গড়ে তুলেছেন।

কারখানার মেশিন চলাকালীন সময়ে বিকট শব্দ হয়। এজন্য এলাকাবাসী ওই কারখানা বন্ধ রাখার জন্য অনুরোধ করেন তাকে। কিন্তু পরিতোষ কারো কথার কর্ণপাত না করে দেদারছে চালিয়ে যাচ্ছেন তার কারখানা।

মেশিনের শব্দে ওই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।

অভিযোগকারী সুনীল মন্ডল জানান, যখন মেশিন চালু করে তখন বিকট শব্দ হয় যা কল্পনাতীত। অতিমাত্রা শব্দের কারণে তার ছেলে- মেয়ের পড়াশুনার ক্ষতি হচ্ছে।এছাড়া কারখানার আশে পাশে যারাই বাস করেন প্রত্যেকে চরম বিরক্ত হয়ে পড়েছেন।

স্থানীয় লাইলী পারভীন ও পূর্ণিমা রানিসহ অনেকে বলেন, কারখানার অতিরিক্ত শব্দের কারণে এখানে বসবাসকারীরা অতিষ্ঠ হয়ে পরেছেন। কোন প্রকার অনুমোদন ছাড়াই কারখানা পরিচালনার বিষয় স্বীকার করে পরিতোষ মন্ডল বলেন, আমি অসুস্থ অন্য কোন কাজ করতে পারিনা। এজন্য বাড়িতে গজ-ব্যান্ডেজ তৈরি করছি। কার সুবিধা হচ্ছে আর কার অসুবিধা হচ্ছে এটা আমার দেখার বিষয় না। আমার বাড়িতে আমি যা ইচ্ছা করবো। কারো ক্ষমতা থাকলে আমার কারখানা বন্ধ করুক।এছাড়া বিদ্যুৎতের আবাসিক মিটার দিয়ে তিনি কারখানার মেশিন চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয়বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত