শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্রাম্যমান প্রতিনিধি

কালিগঞ্জে শামসুর রহমান হত্যা মামলায় গ্রেফতার ১

কালিগঞ্জের বহুল আলোচিত শ্যালকের হাতে ভগ্নিপতি শামসুর রহমান কে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় দায়ের করা মামলায় শাহিনুর ফকির নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নিহত শামসুর রহমান গাজীর পুত্র শাহিনুর রহমান এর দায়ের করা হত্যা মামলায় ঐ দিন রাত ১২টার সময় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হতে তাকে গ্রেফতার করে মামলা তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক আব্দুর রহিম।

গ্রেফতারকৃত শাহিনুর ফকির (৩২) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত বাকি ফকিরের পুত্র। গ্রেফতারকৃত শাহিনুর ফকিরকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

ঘেরে মাছ চুরি সংক্রান্ত এবং জমি জমা নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বেলা ১টার সময় রঘুনাথপুর গ্রামের নিহত শামসুর রহমানের বাড়িতে ফেলে তার দুই শ্যালক ফজর আলী গাজী এবং আহাদ আলী তাকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় তার পুত্র শাহিনুর রহমান বৃহস্পতিবার রাতে থানায় নারী-পুরুষ সহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

তবে থানায় আটককৃত শাহিনুর ফকির এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না বলে তার পরিবার দাবি করেছে।

এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন