শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সাংবাদিক শেখ ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের নিন্দা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ: কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলুর সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি স্বার্থান্বেষী মহল।

এরই অংশ হিসেবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় মিথ্যা মনগড়া তথ্য প্রচার করা হচ্ছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এক বিবৃতিতে সাংবাদিকবৃন্দ শেখ ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, আরাফাত আলী, সদস্য হাবিবুল্যাহ বাহার, আবু বক্কর সিদ্দীক, আব্দুল মাজিদ, রফিকুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।

এছাড়াও সাংবাদিক শেখ ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কার্যনির্বাহী সদস্য মোখলেসুর রহমান মুকুল, জিএম মামুন, তরিকুল ইসলাম লাভলু, সোহরাব হোসেন সবুজ, ফজলুল হক, সদস্য আবুল কালাম বিন আকবার, শের আলী, মাসুদ খান, মো. আলাউদ্দীনসহ সকল সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন

পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতেবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লীবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর