সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে স্বর্ণ ও প্রাইভেটকারসহ দুই চোরাকারবারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ১ কেজি ১১০ গ্রাম স্বর্ণ ও একটি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।
বুধবার রাতে কালিগঞ্জ উপজেলার নলতা-চৌমুহনী হিজলার মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃত চোরাকারবারিরা হলেন, ঢাকার গোয়ালনগর রায়সাহেব বাজার এলাকার হরিপদ ঘোষের ছেলে সুব্রত ঘোষ ও মুন্সিগঞ্জের বাগড়া শ্রীনগর এলাকার হরিদাসের ছেলে তপু দাস।

পুলিশ জানায়, ভারতে পাচারের জন্য স্বর্ণের একটি বড় চালান কালিগঞ্জ সীমান্ত এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নলতা-চৌমুহনী হিজলার মোড় এলাকায় অভিযান চালায়।
এ সময় সেখান থেকে একটি প্রাইভেট কারসহ দুই জনকে আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্যর ভিত্তিতে ওই প্রাইভেটকারর ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ১২০ গ্রাম।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত স্বর্ন চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত