বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের মৃত্যু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম সরদার সোমবার (৬ জানুয়ারী) সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মরহুম আব্দুর রহিম সরদার স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনসহ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ন আহবায়ক ও ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।

সোমবার বিকালে তার প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠান রামনগর আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক রবিউল্লাহ বাহার, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন জামায়াত নেতা মাও. আব্দুস সাত্তার আজাদী, মাও. মোস্তফা ইউসুফ আলম, ইউনিয়ন বিএনপি নেতা আল মাহমুদ ছোট্রু, জি. এম আফজাল হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাস্টার আমিনুল ইসলাম, আব্দুল আজিজ গাইন, সমাজ সেবক রওশান কাগুজী, মাও. ইন্তাজ আলী, মাও. সিদ্দিক হাসান প্রমুখ।

মরহুম আব্দুর রহিম সরদার ৩ কন্যা, ২ পুত্র সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন। তার মৃত্যুতে ইউনিয়নবাসি গভীর ভাবে শোকাহত।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক