শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে ইউপি নির্বাচন কেন্দ্রীক সংঘর্ষ, আহত ২

কালিগঞ্জ উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় ছয় জনকে উঠিয়ে নিয়ে গেছে প্রশাসন।

জানা যায়, বুধবার (১৭ নভেম্বর) লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের কালিকাপুর নদীর ধার সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী কর্মরত ঘোড়া প্রতীকের সমর্থকরা লাঙ্গল প্রতীকের সমর্থকদের লক্ষ্য করে উস্কানিমূলক কথাবার্তা বলে। এক পর্যায়ে লাঙ্গল এবং ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা তার সৃষ্টি হয়।

লাঙ্গল প্রতীকের প্রার্থী সাফিয়া পারভীন বিষয়টি প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে ঘোড়া প্রতীকের ৬ সমর্থক কে উঠিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের দায় স্বীকার না করায় তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থল থেকে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হবে অন্যথায় তাদেরকে ছেড়ে দেয়া হবে।

এদিকে প্রশাসন কর্তৃক ৬ ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তে ঘটনাস্থলেই লাঙ্গল প্রতীকের মহিলা সদস্যদের সাথে ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সে ঘটনায় লাঙ্গল প্রতীকের ২ জন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা