বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কী নির্বাচন পাতছে, এটা তো নির্বাচন না : শাহজাহান ওমর

এবারের নির্বাচন কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনের নৌকার প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর। তিনি বলেছেন, ‘কী নির্বাচন পাতছে, এটা তো কোনো নির্বাচন না। আরে ব্যাটা, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে, ভালো প্লেয়ার না থাকলে, উভয় পক্ষের মিছিল–মিটিং, মাইকিং-স্লোগান না থাকলে সেই নির্বাচনে মজা নাই। যা–ই হোক, এটা তো শেষ না।’

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির রাজাপুর ডাকবাংলো মোড়ে ফাজিল মাদরাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে গত সোমবার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সভা করে শাহজাহান ওমরের পক্ষে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নেয়। পরে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বরিশাল শহরের বাসভবনে এক বৈঠকে শাহজাহান ওমরের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সমঝোতা হয়। দ্বন্দ্ব অবসানের পর কর্মসূচিতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শাহজাহান ওমর বলেন, আমি আপনাদের এই দলের সর্বকনিষ্ঠ সদস্য। আমি আশা করব, আমাদের সুযোগ্য লার্নেড ফ্রেন্ড সরফরাজ (উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম খায়রুল আলম) সাহেবের নেতৃত্বে আপনারা সকলে আমাকে এবং আমার সাবেক দলের যারা নেতাকর্মী আছে, আপনাদের রুমের ছোট একটু জায়গায় স্থান দেবেন। আমরা আমার সাবেক দল, আপনাদের সঙ্গে মিলিত হয়ে আপনাদের দলকে আরও সমৃদ্ধিশালী করতে চাই। উন্নত থেকে উন্নততর করতে চাই। তার এক্সাম্পল আশপাশে সমস্ত থানায়, জেলায়-উপজেলায় ছড়িয়ে পড়ে।

শাহজাহান ওমর আরও বলেন, রাজনীতিতে হৃদয়টা বড় করতে হয়, সংকীর্ণ মন নিয়ে রাজনীতি হয় না। একটা ছেলে ভুল করতে পারে, অ্যাডজাস্ট করার মানসিকতা থাকতে হবে। আমি তো বিএনপি করতাম, আওয়ামী লীগের অনেকে আমার দল করত, পারসোনাল রিলেশনের জন্য। আবার এখন আমি আওয়ামী লীগে, বিএনপির কিছু লোক আসবে, ওদের ঘৃণা করে ফেলে দিলে আপনার দল দুর্বল হবে। আমরা আরও শক্তিশালী হতে চাই।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, সরফরাজ সাহেব যে কথা বলেছেন। উনি আমার সাবেক দলের লোকজনকে গ্রহণ করবেন, যেভাবে আজকে আমাকে গ্রহণ করেছেন। আপনি দয়া করে আপনার ইউনিয়ন, ওয়ার্ড ও অন্যান্য যে ইউনিট আছে, ওদের নির্দেশনা দিয়ে দেন যে উপযুক্ত লোক যদি আসতে চায়, গ্যাঞ্জাম পার্টি আমিও চাই না। যারা সম্মানিত, উপযুক্ত, দেশদরদি, রাজনীতিমনা আসতে চাইলে দয়া করে ঠাঁই দেবেন।’

বিদেশিদের নিয়ে শাহজাহান ওমর বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা হিসেবে ধিক্কার জানাই, বিদেশি বদমাইশরা আমাদের উপদেশ দেয়। আরে হালা যুদ্ধ করিয়া, মানুষ মারিয়া দ্যাশ স্বাধীন করলাম। বিদেশি শকুন এসে আমাদের উপদেশ দেয়, এটা করেন, ওটা করেন, সেটা করেন। এই দেশে কোনো মড়ক নাই, তাই শকুনদেরও কোনো স্থান নাই। আমরা নিজস্ব উদ্যোগে যতটুকু পারি, হতে পারি আমরা কিছুটা অনুন্নত, আস্তে আস্তে আমরা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত থেকে উন্নত হব।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়া হায়দার খানের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাচ্চু মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ৩টার দিকে রাজাপুর গোডাউন ঘাটে শাহজাহান ওমরের বাসভবনে উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী