বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ

প্রেম ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ফখরুল বক্সের ছেলে বিজয় বক্সের (২১) বিরুদ্ধে বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বিজয় অনেকদিন যাবৎ ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন।

স্কুলে যাওয়ার পথে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে এবং প্রেমের সম্পর্ক করার জন্য চাপ সৃষ্টি করেন। গত ২৪ মে বিকালে স্কুল থেকে ফেরার পথে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কাদিপুরের মনসুর এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে ওই ছাত্রীর স্কুল ড্রেস ধরে টানাহেঁচড়া করে মারধর করেন বিজয়। তখন স্থানীয়রা এগিয়ে এলে বিজয় সেখান থেকে পালিয়ে যান।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, আমার মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বিজয় বিভিন্ন সময় রাস্তায় উত্ত্যক্ত করতো বিজয়।

বিষয়টি জানার পর আমি তার অভিভাবকদের জানালে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীর বাবা থানায় বিজয় বক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্যবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন