শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুরবানির পশুবাহী নৌযানে ‘কোন ঘাটে যাবে’ লেখা ব্যানার থাকতে হবে

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ বলেছেন, কুরবানির পশুবাহী প্রতিটি নৌযানে ব্যানার টাঙাতে হবে; যেখানে লেখা থাকবে- ‘কোন ঘাটে যাবে’। সেই ঘাটে যেন সেটি যেতে পারে সেটাও আমরা নিশ্চিত করব। পশুবাহী নৌকায় যেন ওভারলোড করে পশু পরিবহণ করা না হয় সেটা আমরা নজরদারির মধ্যে রাখব।

রাজধানীর গুলশানে নৌ পুলিশের সদর দপ্তরে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় আবদুল আলীম এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ১৭ জুন ইনশাল্লাহ ঈদুল আজহা উদযাপন করব। নৌপথে যাত্রী, পণ্য ও কুরবানির পশু পরিবহণের বিষয়ে প্রতি বছরের মতো আমরা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। নৌপথ নিরাপদ রাখতে পুলিশের পোশাকে ও সাদা পোশাকে আমাদের সদস্য মোতায়েন থাকবে।

তিনি বলেন, আমাদের ১০৮টি নদীকেন্দ্রিক গুরুত্বপূর্ণ পশুর হাট রয়েছে। নদীর পারেই বসে, এবারও বসবে। সেগুলোর নিরাপত্তার দায়িত্ব আমাদের। প্রতারণা রোধে ১০৮টি হাটে জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপন করবে নৌ পুলিশ।

আলীম বলেন, কুরবানির ঈদকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ ও ফিটনেসহীন নৌযান চলাচল করতে দেওয়া হবে না। অতিরিক্ত যাত্রী পরিবহণ করলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অতিরিক্ত মালামাল-যাত্রী লঞ্চের ছাদে যাতে পরিবহণ করতে না পারে সেটি আমরা নিশ্চিত করব। ঝুঁকিপূর্ণ-ফিটনেসবিহীন লঞ্চ যাতে যাত্রী পরিবহণ করতে না পারে সেটিও আমরা দেখব। নৌকায় গিয়ে মাঝপথ থেকে যাতে লঞ্চে যাত্রী উঠতে না পারে সেটাও আমরা দেখব।

তিনি বলেন, অনিবন্ধিত স্পিডবোট যাতে চলতে না পারে সেটি নিশ্চিত করা হবে। সূর্যাস্তের পর কোনো স্পিডবোট চলবে না। স্পিডোমিটার ব্যবহার করে নৌযানের গতি নিয়ন্ত্রণ করা হবে। সদরঘাট ও নারায়ণগঞ্জে যাতে লঞ্চ এলোমেলো পার্কিং না হয় সেটি নিশ্চিত করা হবে।

আগামী ১৪ থেকে ২০ জুন পর্যন্ত শুধুমাত্র কুরবানির পশু, নিত্যপ্রয়োজনীয় পচনশীল পণ্যবাহী ট্রাক চলবে। সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান চলবে না। ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত সারা দেশে বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী