বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেমন ছিলো বঙ্গবন্ধুর একাত্তরের জন্মদিন

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। পঞ্চান্ন বছরের জীবনে প্রায় ১৩ বছরই এই মানুষটি ছিলেন জেলে। এই ১৩ বছরে অন্তত ৮ বার তার জন্মদিন কাটে বন্দীশালায়।

কেমন ছিলো একাত্তরের ১৭ই মার্চে বঙ্গবন্ধুর বায়ান্নতম জন্মদিনটি?

অসহযোগ আন্দোলনের ১৬তম দিন ছিলো সেদিন। বঙ্গবন্ধু সকাল ১০টায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দ্বিতীয় দফা বৈঠকে করে ফেরেন ৩২ নম্বরের বাসায়। বিদেশি সাংবাদিকরা তার কাছে জানতে চান ৫২ তম জন্মদিনে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কামনা কী?

জাতির পিতার জবাব ছিলো, ‘জনগণের সার্বিক মুক্তি।’

১৯২০ সালে ১৭ মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্ম নেন শেখ মুজিবুর রহমান। শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুনের কোল আলো করে তৃতীয় সন্তানের আবির্ভাব ঘটে। জন্মের পর নানা শেখ আবদুল মজিদ তার নাম রাখেন শেখ মুজিব।

বাবা-মায়ের খোকা, ভাইবোনদের মিয়াভাই রাজনৈতিক জীবনে বন্ধু, নেতা, কর্মীদের কাছে পরিচিতি পান মুজিব ভাই হিসেবে। একসময় হয়ে ওঠেন বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু।

বায়ান্নতম জন্মদিনের দিন একাত্তরে এই দিনটি ছিলো বঙ্গবন্ধু ঘোষিত বাংলার অহিংস অসহযোগ আন্দোলনের ১৬তম দিন। সকাল ১০টায় তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দ্বিতীয় দফা বৈঠকে যোগ দেন। ঘন্টাব্যাপী আলোচনা শেষে সেদিন বাসভবনে পৌঁছানোর পর দেশি-বিদেশি সাংবাদিকদের অনুরোধে বঙ্গবন্ধু তাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় মিলিত হন। ৫২তম জন্মদিনে তাঁর কামনা কি, এক বিদেশী সাংবাদিকের এই প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন জনগণের সার্বিক মুক্তি। বলেছিলেন তিনি জন্মদিন পালন করেন না বা কেকও কাটেন না।

সেদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ মিছিল করে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে তাদের প্রাণপ্রিয় নেতাকে শুভেচ্ছা জানায়। তাদেরও বলেছিলেন এদিন তিনি শুধু শিশুদের সাথে সময় কাটাতেই ভালোবাসেন।

এদিন ১০ দিন ধরে কয়েকশ ছবি ও পোস্টার এঁকে চিত্রশিল্পীরা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে শহীদ মিনার থেকে বিপ্লবী চিত্রের বিশাল এক অভিনব মিছিল বের করে স্বাধীনতার দাবি জানান। বায়তুল মোকারম মসজিদে আছর নামাজের পর বঙ্গবন্ধুর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত হয়।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ