শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাপ আসলেও সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

যত ষড়যন্ত্র হোক, বিদেশি চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে, এটা ভুল। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না। দেশি-বিদেশি কোনো শক্তি আমাদের নিয়ন্ত্রণ করে না। তবে, আমরা সংবিধানের বাইরে যাবো না। কোনো পরাশক্তিকে শেখ হাসিনা পরোয়া করেন না।

দলীয় নেতাদের সতর্ক করে তিনি বলেন, ঘরের ভেতর ঘর করবেন না। অন্যায় করলে ছাড় নেই। ৭৫ জন এমপি গতবার মনোনয়ন পাইনি। এটা শাস্তি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জিয়া ৬২ হাজার নেতাকর্মীদের জেলে দিয়েছে। আমাদের ৩ হাজার নেতাকর্মীকে গুম করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছে।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান