মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে অচেতন করে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা লুট!

যশোরের কেশবপুরে খাদ্যের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। অচেতন একই পরিবারের স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, খাদ্য দ্রব্যের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে শুক্রবার রাতের যে কোন সময় কেশবপুর সদর ইউনিয়নের মূল গ্রামের আওয়ামীলীগের নেতার ভাই আমিনুর রহমানসহ তার বাড়ীর সবাইকে অজ্ঞান করে ৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও ঘরের আলমারিতে গচ্ছিত নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। অচেতন অবস্থায় বাড়ীর মালিক আমিনুর রহমান (৩৫),স্ত্রী সুমাইয়া খাতুন(২৩) ও ভাগ্নে সবুজ হোসেনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আমিনুরের ভাই ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান বাদী হয়ে শনিবার অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

আতিয়ার রহমান তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার ধারনা অজ্ঞাতনামা চোর বা চোরেরা ২৫ ডিস্মেবর দিনের বেলায় যে কোন সময় সুযোগ বুঝে তার ভাইয়ের রান্না ঘরের খাদ্য দ্রব্যের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দিয়ে বা কোন সময়ে চেতনা নাশক দ্রব্য স্প্রে করে দেওয়ার ফলে তার ভাইসহ পরিবারের সদস্যরা সেটি খাওয়ার পর অচেতন হয়ে পড়ার পর এই চুরি বা লুটের ঘটনা ঘটিয়েছে চোরেরা।

এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। চোরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা