মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান- শ্রমিকেরা ধান কাটতে গিয়ে দেখলেন ধান ক্ষেতে পড়ে আছে রক্তাক্ত লাশ। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত। নাম-পরিচয় না জানলেও স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর হবে। পরে খবর পেয়ে এই লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ মে) ভোরে যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোঁকা ঈদগাহ সংলগ্ন একটি ধানক্ষেতে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার।
তিনি বলেন- ধারণা করা হচ্ছে লোকটিকে হত্যা করে কেউ লাশ ফেলে গেছে। আমরা এখনো লাশের পরিচয় পাইনি।

ঝাঁপা ইউনিয়নের পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য সিদ্দিকুর রহমান বলেন- ভোর সাড়ে ৫টার দিকে জোঁকা ঈদগাহ সংলগ্ন সড়কের পাশে নিজের ক্ষেতে শ্রমিক নিয়ে পাকা ধান কাটতে যান জোঁকা গ্রামের আইয়ুব আলী। এরপর ক্ষেতে ধান শোয়ানো দেখে তিনি এগিয়ে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ঝাঁপা ক্যাম্প পুলিশকে খবর দেয়া হয়।

নিহত যুবক স্থানীয় বাসিন্দা না হওয়ায় কেউ তাকে চিনতে পারছেন না বলে জানান ইউপি সদস্য সিদ্দিকুর।

লাশের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন- লাশের ডান পা হাঁটু থেকে ভাঁজ করা ছিল। বাম কানের নিচে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। কানের নিচের আঘাত থেকে রক্ত ঝরছে। বুক থেকে ঝরা রক্তে জামা ভিজে আছে। লাশের দুই পায়ের মাঝখানে একটি পানির বোতল রাখা আছে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার