শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোন জমি যেন অনাবাদি না থাকে: প্রধানমন্ত্রী

বিশ্ব অর্থনৈতিক মন্দায় যাতে বাংলাদেশের মানুষ কষ্ট না পায়, সেজন্য উৎপাদন বাড়াতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এ মাটি উর্বর মাটি। আমরা আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তারপরও এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। এখন ছাদবাগান করা যায়, সেটাও যেন অন্তত করা হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ২৪তম জাতীয় সম্মেলন ও ৪০তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির প্রেসিডেন্ট এ কে এম হামিদ।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন পণ্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে। কৃচ্ছ্রসাধন করতে হবে। সঞ্চয় করতে হবে। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের প্রতিটি জায়গায় বিদ্যুৎ দিতে পারছে না, পানিও কমিয়ে দিচ্ছে। শীতে তারা কী করবে, সেটা নিয়ে শঙ্কিত।

শেখ হাসিনা বলেন, ‘এমন একটা পরিস্থিতিতে আমাদের মতো দেশকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। মিতব্যয়ী হতে হবে। উৎপাদন বাড়াতে হবে। নিজদের খাদ্য উৎপাদনে যাতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, সেই ভূমিকা রাখতে হবে। যেটা জরুরি প্রয়োজন, আমরা সেটা করবো। কম প্রয়োজনীয় কাজ আপাতত বন্ধ রাখবো। তাহলেই বিশ্ব মন্দা আমাদের কাবু করতে পারবে না।

সরকারপ্রধান বলেন, ‘যে দেশটিকে সবসময় অবহেলা করা হতো। খরা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষুধার্ত দেশ হিসেবে মনে করতো সবাই। এক পদ্মা সেতুর কারণে সেই দেশ তথা বাঙালি জাতি বিশ্বের দরবারে মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেশের উন্নয়ন ও উৎপাদন কর্মকাণ্ড করে থাকেন। ইনক্রিমেন্টসহ আপনাদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের কমিটির সুপারিশ অনুসারে আপনাদের পেশাগত সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আশা করছি, খুব শিগগির সমাধান হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমিও খোঁজ নেবো। এসব বিষয়ে কেন দীর্ঘসূত্রিতা দেখা দিচ্ছে। তবে গত কয়েক বছর ধরে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে অনেক কাজই আমরা করতে পারিনি। আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমি দেখবো। আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি আসার পর থেকেই আপনাদের জন্য যা যা দরকার, করার চেষ্টা করেছি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা