ক্যান্সারে আক্রান্ত বন্ধুর জীবন বাঁচাতে পাশে দাঁড়ালেন ২০০৬ ব্যাচের বন্ধুরা


ক্যান্সার আক্রান্ত বন্ধুকে বাঁচাতে বন্ধুর পাশে দাঁড়ালেন বন্ধু মহল। দুই মাস ধরে ক্যান্সারে আক্রান্ত সাদ্দাম হোসেন লিটন (৩৬) চিকিৎসার অভাবে ভুগছেন। তার দরিদ্র পরিবারে রয়েছে দুটি সন্তান।
সাদ্দাম হোসেন তালা উপজেলার বড়বিলা গ্রামের কৃষক আকবার হোসেনের পুত্র।
এ দিকে তার ক্যান্সারে আক্রান্তের খবর শুনে তার সহকর্মী ২০০৬ বর্ষের কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বন্ধুরা, শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র, জুনিয়র ভাই বোনেরা তার চিকিৎসার সাহাযার্থে এগিয়ে এসেছেন। তারা তার চিকিৎসার জন্য নগদ ৭৬ হাজার টাকা প্রদান করেছেন।
তার বন্ধু মেহেদি হাসান জানান, তিনি উদ্যোগ নিয়ে সকলের সহযোগিতায় ৭৬ হাজার টাকা সংগ্রহ করেছেন।
সাদ্দাম হোসেন জানান, ২ মাস পূর্বে ক্যান্সারে আক্রান্ত হন তিনি। কিন্তু ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার তার পরিবারের পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। বর্তমানে তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার খালেকুজ্জামানের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এমন অবস্থায় তিনি প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নেবিস্তারিত পড়ুন

তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ১৫২ নম্বর উত্তর শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
তালা উপজেলায় ৪৫টি স্কিমের অনুকূলে ২০ লাখ ২৯ হাজার ৪৭৫ টাকা বিনিয়োগবিস্তারিত পড়ুন


