বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগপণ্যের মূল্য গত রোজার চেয়ে এই রোজায় সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রমজান জুড়ে দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেদিকে সরকারের সজাগ দৃষ্টি থাকবে।

তিনি বলেন, রোজার সময় ভোজ্য তেল, ছোলা ও খেজুরসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। এসব পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক ও প্ল্যানিং কমিশন কাজ করছে। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এসেছে। বিশেষ করে ভোজ্য তেলের ক্ষেত্রে কীভাবে সরবরাহ বাড়ানো যায় সে প্রচেষ্টা চলছে। আমরা প্রতিদিন মনিটরিং করছি, সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছি।

শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব নেয়। এরপর বেশ কিছু মাস জুড়ে ছয় ছয়টি বন্যা হয়। সরকারকে তখন সেদিকে বেশি নজর দিতে হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছিলেন অক্টোবর মাসেই। তার নির্দেশনা অনুসারে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কীভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় সে ব্যাপারে উপদেষ্টা মন্ডলী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে যারা কাজ করেন তারা নানা পদক্ষেপ নেন। এ কারণে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
  • বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত