শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা ও সাতক্ষীরার বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী

ঘূর্ণিঝড় আম্পান সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের ডাকে সাড়া দিয়ে মাননীয় সেনাবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী মানুষের পাশে থেকে দিন-রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সাতক্ষীরা এবং খুলনার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতের সার্বিক দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। সেই দায়িত্বের অংশ হিসেবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পয়েন্টের বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। বর্তমানে সাতক্ষীরার হাজরাখালী ও খুলনার রতনা পয়েন্টের মেরামত কার্যক্রম চলমান রয়েছে।

যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, সাতক্ষীরা হাজরাখালী এবং খুলনার রতনা পয়েন্টের মেরামত কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং অনুমোদিত নকশার সকল প্রয়োজনীয় উপকরণের ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে । বর্ণিত পয়েন্ট দুটির মেরামত কাজের জন্য বর্তমানে ড্রেজার, পন্টুন, মাটি খননকারী মেশিন এবং নৌকা সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে এবং সেনাসদস্যরা নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত মেরামতের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও বেড়িবাঁধ মেরামতের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সেনাসদস্যদের দিকনির্দেশনা প্রদানের জন্য প্রায়শই যশোর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত মেরামত কার্যক্রম পরিদর্শন করছেন।

পাশাপাশি দুর্গত এলাকায় যাতে খাদ্য ও পানির সংকট না হয় সেজন্য নিয়মিতভাবে ত্রান সহায়তা ও সুপেয় পানি সরবরাহসহ চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে করোনা মোকাবেলায় নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সকল প্রকার জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি