বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার কয়রায় উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২০ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৫ টায় কয়রা কপোতাক্ষ কলেজ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত ইসলামীর খুলনা জেলা সুরা সদস্য ও কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. শেখ সাইফুল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

এসময় বক্তব্য রাখেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওয়ালিউল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, জামায়াত নেতা মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা আব্দুল হামিদ, মাস্টার সাইফুল্যাহ হায়দার, মো. আবু সাঈদ, মো. মিজানুর রহমান, মাস্টার নুর কামাল, মাওলানা মতিউর রহমান।

উপজেলা জামায়াতের ইফতার মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের অসংখ্য নেতৃবৃন্দসহ সাধারণ পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।বিস্তারিত পড়ুন

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ;বিস্তারিত পড়ুন

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেনবিস্তারিত পড়ুন

  • মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
  • ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
  • বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
  • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন
  • আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর
  • সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
  • নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত