খেলার ছলে পুকুরপাড়ে, নিভে গেল ছোট্ট শান্তর জীবন প্রদ্বীপ


সাতক্ষীরার সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে পানিতে ডুবে শান্ত (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র আনন্দের উৎস ছোট্ট শান্তর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শান্ত সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পরিবারের বরাতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ -ওসি)- মাসুদুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের ধারে খেলছিল শান্ত। প্রতিদিনের মতো খেলাধুলায় মগ্ন থাকলেও একসময় সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা সকাল থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। উদ্বিগ্ন স্বজনরা একপর্যায়ে বাড়ির পাশের পুকুরেও খোঁজ শুরু করেন। পরে বিকেলের দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শান্তকে দেখতে পান তারা। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সব শেষ হয়ে গেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ -ওসি মাসুদুর রহমান আরও জানান, পরিবারের সদস্যদের অসাবধানতাবই এধরনের মৃত্যুর বড় কারণ।
এদিকে ছোট্ট শান্তর নিথর দেহ ঘিরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে শিশুর হাসিতে সকাল শুরু হতো, তার নিস্তব্ধ বিদায় আজ কাঁদাচ্ছে পরিবার, প্রতিবেশী ও পুরো গ্রামকে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামেরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
খুলনা বিভাগ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছে সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্টবিস্তারিত পড়ুন

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ, মিছিল
গণভোটের গণরায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফবিস্তারিত পড়ুন


