বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণতন্ত্র ও উন্নয়নের বার্তা নিয়ে শ্যামনগরে ঈদ পরবর্তী কুশল বিনিময়ে যুবদল নেতা আমিন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগরে ঈদ পরবর্তী কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন।

তিনি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।

বুধবার (২ এপ্রিল) বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শ্যামনগর উপজেলার পদ্মা পুকুর ইউনিয়নের পাতাখালি, গড় কুমারপুর বাজার ও পাখিমারা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক, সাধারণ সম্পাদক আসবাহার হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় আমিনুর রহমান আমিন বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক, আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ঈদ হলো একতা, ভালোবাসা ও সম্প্রীতির উৎসব। আমি শ্যামনগরের মানুষকে ধন্যবাদ জানাই, যারা আমাদের ভালোবাসেন এবং আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। আগামী দিনেও আমরা জনগণের পাশে থাকবো এবং তাদের অধিকার রক্ষায় কাজ করবো।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপির সরকার থাকাকালীন সময়ে কৃষি, শিক্ষা, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে আমরা কাজ করেছি। আগামী দিনেও আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করবো।

আমিনুর রহমান আমিনের আগমনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। কুশল বিনিময় শেষে তিনি শ্যামনগরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান।

একই রকম সংবাদ সমূহ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধী দলীয়বিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

  • এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী
  • অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের
  • আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির
  • এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত
  • আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি রহমানেল মাছউদ
  • পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ