সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন’ : জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। এ মুহূর্তে আমাদের বহুদলীয় সংবিধান প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে।

শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শীর্ষক ছাত্র সমাবেশ তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন বলেন, বহুদলীয় সংবিধান রচনার জন্য বর্তমানে একটি সুযোগ তৈরি হয়েছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের ২৪ এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিকরা শহিদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। গণপরিষদের সংবিধানে আমাদের মা এবং বোনদের অধিকারের প্রশ্নগুলো লেখা থাকতে হবে। আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে কোনো রাষ্ট্রের কাছে গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকতে হবে না। আমরা গণপরিষদের মাধ্যমে এমন একটি সংবিধান চাই যে সংবিধানের মধ্য দিয়ে আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।

তিনি আরও বলেন, ৭২-এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব। বহুদলীয় গণতন্ত্র একদলীয় সংবিধানের মাধ্যমে হতে পারে না। বহুদলীয় সংবিধান জনগণের সামনে দিতে হবে। এর মধ্যে আমাদের বাধা দিতে কেউ আসলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে। কেউ যদি দেশীয়-আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই হবে।

নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, আমাদের স্পষ্ট কথা; বাংলাদেশের মাটিতে আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আরও রক্ত দেব। একদলীয় সংবিধানের মাধ্যমে দেশে বহুদলীয় রাজনীতি সম্ভব নয়। যে সংবিধান আমাদের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করেছে, অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে, ৫৩ বছর নিপীড়নের শিকার করেছে সেই সংবিধানকে আমাদের ছুঁড়ে ফেলতে হবে।

একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ,বিস্তারিত পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনেবিস্তারিত পড়ুন

  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে