মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণহত্যা দিবসে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে মোমবাতি প্রজ্বলন

‘গণহত্যা দিবস’ উপলক্ষে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি স্মরণে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ২০০ মোমবাতি প্রজ্বলন করেছে সাতক্ষীরা জেলা পরিষদ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় জেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে এ মোমবাতি প্রজ্বলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের মহিলা সদস্য এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মো. আসিফ এহসান ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।

ঐতিহাসিক ২৫শে মার্চ মহান মুক্তিযুদ্ধের শোকস্মৃতিবাহী গণহত্যা আর নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের ‘কালরাত’ ও জাতীয় ‘গণহত্যা দিবস’। গভীর বেদনায় প্রতিবছর এ দিনটি স্মরণ করা হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানি হানাদার বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার নিরীহ শহিদ আর প্রতিরোধ সংগ্রামে আত্মদানকারী বীর যোদ্ধাদের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ২০০ মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্মরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ।

এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬

”যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”প্রতিপাদ্য বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধবিস্তারিত পড়ুন

  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর