সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গৃহবধূকে নির্যাতন করে গভীর রাতে বাপের বাড়ি ফেলে গেল স্বামী

যৌতুকের টাকা না পেয়ে শশুর বাড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সাতক্ষীরার গৃহবধূ রাবেয়া খাতুন। তাকে মারপিট করে অচেতন অবস্থায় বাবার বাড়িতে গভীর রাতে ফেলে এসেছে স্বামী নুরুজ্জামান। গুরুতর জখম রাবেয়া এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রাবেয়া খাতুন সাতক্ষীরার দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ট্রলি চালক নুরুজ্জামানের স্ত্রী ও সদর উপজেলার বৈচনা গ্রামের মহসিন আলি মেয়ে। আট বছর আগে নুরুজ্জামানের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে রয়েছে একটি শিশু সন্তান।

রাবেয়ার ভাই মো. সালাহউদ্দিন বলেন, বিয়ের পর থেকে কারণে অকারণে তার বোনকে মারধর করে স্বামী নুরুজ্জামান। সে তার কাছে প্রায়ই যৌতুকের টাকা চায়। তিনি বলেন দরিদ্র মানুষ যা পারি তাই দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। তিনি বলেন চাহিদামতো যৌতুকের টাকা না পেয়ে নুরুজ্জামান রাবেয়ার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। বেশ কিছুদিন ধরে তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকে নুরুজ্জামান।

সালাহউদ্দিন বলেন, রোববার একই বিষয়ে স্বামী নুরুজ্জামান, শশুর আবদুর রহিম ও শাশুড়ি আনজুমান আরা তাকে মারপিট করে। তার হাত পা ও দেহের বিভিন্ন অঙ্গে মারাত্মক জখম করে। মার খেয়ে রাবেয়া যখন চেতনা হারিয়ে ফেলে তখন তাকে শ্রীরামপুর থেকে নুরুজ্জামান ও তার সহযোগীরা রাবেয়ার বাবার বাড়ি বৈচনা গ্রামে ফেলে রেখে চলে যায়। হুমকি দিয়ে যায় যৌতুক দিতে না পারলে তোদের বোনকে পাঠাবি না। তারা এ নিয়ে কোনা মামলা করলেও ভালো হবেনা বলে হুমকি দেয়। সালাহউদ্দিন জানান রাতে গ্রাম্য ডাক্তার দিয়ে তার চিকিৎসা করানো হয়। সোমবার সন্ধ্যায় তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, মঙ্গলবার আমরা থানায় মামলা করবো।

মারপিটের ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাবেয়ার চাচা শশুর শহিদুল ইসলাম বলেন যৌতুকের জন্য নয়, আমার বৌমা কালিগঞ্জে এক মৃতব্যক্তির বাড়িতে যেয়ে কিছু টাকা কাউকে না বলে নিয়ে এসেছিল। পরে ওই বাড়ির লোকজন এসে সেই টাকা তার কাছ থেকে উদ্ধারও করে। এই চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বামী নুরুজ্জামান ও তার পরিবারের লোকজন রাবেয়াকে অস্বাভাবিকভাবে মারধর করেছে। এই ধরনের নির্যাতন করাটাই চরম অন্যায় কাজ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে রাবেয়ার ভাই মো: সালাউদ্দিন দাবি করেন, টাকা চুরির ঘটনা নয়, এটা নাটক মাত্র। তার কাছে যৌতুক আদায়ের জন্যই এই নির্যাতন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত