শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্যোর আশায় সাতক্ষীরার কৃষকরা

সাতক্ষীরার কলারোয়ার বাটরা গ্রামের একটি ফসলের মাঠে ৮ বছর আগে স্বল্প পরিসরে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ শুরু করেন কয়েকজন কৃষক। অনুকূল পরিবেশ থাকায় প্রথম বছর থেকেই টমেটোর ভালো ফলন পাচ্ছেন তারা।

বর্তমানে এই এলাকায় প্রায় ৫০০ বিঘা জমিতে ১৫০ জনের বেশি কৃষক একসঙ্গে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ করেছেন। সবাই মিলে গড়ে তুলেছেন টমেটো চাষি সমবায় সমিতি। এতে সাবলম্বী হয়েছেন এখানকার কৃষক। অন্যদিকে কর্মসংস্থান হয়েছে প্রায় দেড় হাজার শ্রমিকের।

বাটরা গ্রামের মতোই সাতক্ষীরা সদর ও তালা উপজেলার অনেক এলাকায় এখন গ্রীষ্মকালীন টমেটোর চাষ হচ্ছে। এক বিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে কৃষকের খরচ হয় ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।

ফলন ভালো হলে এক বিঘা জমির টমেটো বিক্রি হয় আড়াই থেকে ৩ লাখ টাকায়। ফলে প্রতি মৌসুমেই টমেটোর চাষ ও উৎপাদন বাড়ছে। তবে চলতি বছর হঠাৎ করে তেল ও সারের মূল্য বৃদ্ধি এবং এলসিতে ভারত থেকে টমেটো আমদানি করায় নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।

বাটরা গ্রামের কৃষক আবুল কালাম বলেন, কৃষি বিভাগের একটি প্রকল্পের আওতায় ৮ বছর আগে গ্রামের কয়েকজন কৃষক গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ শুরু করে। তাদের সফলতা দেখে বর্তমানে আমাদের গ্রামের ১৫০ জন কৃষক কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর চাষ করছেন। তিনি বলেন, গ্রামের কৃষকরা এই চাষ করে স্বাবলম্বী হয়েছেন। পাশাপাশি গ্রামের শত শত বেকার যুবকের কর্মসংস্থানও হয়েছে।

একই গ্রামের কৃষক তরিকুল ইসলাম বলেন, চলতি মৌসুমে তিনি ৫ বিঘা জমিতে গ্রীষ্মকালীন বারি-৮ জাতের টমেটো চাষ করেছেন। টমেটো চাষে তার খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। তিনি আশা করছে এবার ৮ থেকে ৯ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবেন।

কৃষক আশরাফুল ইসলাম বলেন, গত বছর দুই বিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে প্রায় ১ লাখ টাকা লাভ হয়। চলতি মৌসুমে আরও তিন বিঘা জমিতে টমেটো চাষ করেছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও ভালো লাভের আশা করছেন তিনি।

ঢাকা থেকে টমেটো কিনতে আসা ব্যাপারি মহিদুল ইসলাম বলেন, ঢাকার বাজারে ভারতীয় এলসির টমেটো আসায় দেশি টমেটোর চাহিদা কিছুটা কম। এজন্য দাম পড়ে গেছে। বর্তমানে সাতক্ষীরা থেকে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে টমেটো কিনছি। এসব টমেটো নিয়ে ঢাকায় বিক্রি করব। তবে ট্রাক ভাড়া বৃদ্ধি পাওয়ায় আমাদের লাভ কম হচ্ছে।

সাতক্ষীরা জেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, গ্রীষ্মকালীন টমেটোর বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। জেলায় যে পরিমাণ উৎপাদন হয় তার চেয়ে চাহিদা অনেক বেশি। এজন্য মাঝে মাঝে ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি করা হয়। তিনি বলেন, উৎপাদন আরও বাড়লে টমেটো আমদানি করা লাগবে না।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন বলেন, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য খুবই উপযোগী। এটি স্বল্প সময়ে বেশি লাভজনক হওয়ায় কৃষদের টমেটো চাষে আগ্রহ বাড়ছে।
জেলায় বারি-৪, ৮, ১০ ও ১১ জাতের উচ্চফলনশীল গ্রীষ্মকালীন টমেটো চাষ হচ্ছে বেশি।

তিনি আরও বলেন, গত বছর সাতক্ষীরা জেলায় গ্রীষ্মকালীন টমেটোর চাষ হয়েছিল ৬০ হেক্টর জমিতে। চলতি বছর চাষ হয়েছে ৯৫ হেক্টর জমিতে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি